প্রতিষ্ঠান পরিচিতি
আসসালামু আলাইকুম।
জ্ঞানই শক্তি জ্ঞানই আলো। শিক্ষাই গতি,শিক্ষাই করবে দূর, জগতের যত কালো।শিক্ষাই পারে তথ্য প্রযুক্তির সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন ধারা কে উন্নত থেকে উন্নততর করতে। জ্ঞান ও শক্তির সম্মিলনে সৃজিত শিক্ষার মধ্যেই নিহিত একটি জাতির প্রগতি ও মুক্তি। মানবতা, শান্তি ও উন্নয়নে শিক্ষা আপোষহীন ও অবিচ্ছেদ্য। সৎ,নির্ভিক ও নিষ্ঠাবান মানুষ তৈরির জন্য সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষার দুর্লভ নির্যাসে পরিপূর্ণ হচ্ছে এই ধরা। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় যেমন এগিয়ে যাচ্ছে আমাদের সোনার বাংলাদেশ।তেমনি এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। সেই ধারাবাহিকতারই অংশ আমাদের জংগলদি ঝর্ণা একাডেমি। প্রতিযোগিতামুলক এই শিক্ষা ব্যবস্থায় এই প্রতিষ্ঠানের বিশেষত্ব হচ্ছে এখানে সাধারণ মানের শিক্ষার্থীরা ভর্তি হয়ে অসাধারণ ফলাফল ও জীবন বিকাশে নিজেকে প্রতিষ্ঠিত করে। গতানুগতিক পাঠদানের পাশাপাশি কোরআন ও হাদিস শিক্ষা কার্যক্রমকে এই প্রতিষ্ঠান উৎসাহিত করে থাকে। জাতির এই উন্নয়নের রুপকল্প,সাংস্কৃতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা,শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারণ করে শুরু থেকেই এই প্রতিষ্ঠান তার অব্যাহত অগ্রযাত্রা চলমান রেখেছে, আমার বিশ্বাস অতি শিঘ্রই এই প্রতিষ্ঠান চরাঞ্চলের মধ্যে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাল্লাহ। এই প্রতিষ্ঠানের কার্যক্রম কে আরো যুগোপযোগী ও আধুনিক করার লক্ষে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একটি আন্তর্জাতিক মান সম্পন্ন ওয়েব সাইট চালু করণ তার একটি অংশ মাত্র। যার মাধ্যমে আমাদের একাডেমির বিভিন্ন তথ্য ও ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং একাডেমির শিক্ষার্থীরা ঘরে বসেই পরিক্ষার রুটিন, সিলেবাস, হাজিরা ও ভর্তি ফরম পাবে ইনশাআল্লাহ। অভিভাবকগন ঘরে বসেই তাদের সন্তানের পরিক্ষার ফলাফল, আচরণিক পরিবর্তন, সাফল্য, আত্মপ্রকাশ ক্ষমতা সম্পর্কে জানতে পারবে।পাশাপাশি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে এবং অত্র একাডেমির প্রক্তন, বর্তমান, ও অনাগত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী মহৎপ্রাণ ব্যক্তিগন তাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাস ঐতিহ্য শিক্ষক শিক্ষার্থীদের তথ্য, বিভিন্ন অর্জন, বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য সমূহ দেখে উপকৃত কিংবা শিহরিত হবেন। দূর থেকে আমাদের অন্তরাত্মা আঁখি বন্ধনে আবদ্ধ হবেন।এতে প্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়নে একটি নতুন মাত্রা যোগ হবে বলে আমার বিশ্বাস। আমাদের এই স্বাপ্নিক যাত্রায় সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের গুণিজন সহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশা করছি। আমাদের প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়নে গঠণমূলক সমালোচনা সহ আপনাদের মূল্যবান পরামর্শ ও সার্বিক সহযোগিতা আমাদের কাম্য।